বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৪৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তাক আহমেদ ৯০ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন

আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

আজ বুধবার দিনভর ভোট শেষে রাত সাড়ে ৮টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন।

গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)   আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে আজ ভোট হয়।

এই আসনের ১০৯টি ভোটকেন্দ্রে  মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬২ হাজার ৫৪০ জন। আর নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৮৪১ জন।

নির্বাচনে অংশ নেওয়া অন্য প্রার্থীরা হলেন জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল), জাতীয় পার্টির (জেপি) ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাইসাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451