রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় শিশু পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

অওরীন মাহামুদ (পারভেজ)  কলাপাড়া প্রতিনিধি :

কলাপাড়ার পাখিমারায় স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের নিয়ে শিশু পাচার প্রতিরোধ বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি)’ কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার অন্তত ৫০ জন নারী-পুরুষ ও সিটিসি’র সদস্য সহ অন্যরা অংশগ্রহন করেন।অনুষ্ঠিত মতবিনিময় সভায় নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ নাসির উদ্দিন মাহমুদ প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন। এ সময় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাখিমারা প্রভুল্ল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেনমুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ সাইদুর রহমান, সোসাইটি ডেভলপমেন্ট এজেন্সি (এসডিএ) নির্বাহি পরিচালক কে এম এনায়েত হোসেন প্রমুখ। মতবিনিময় সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন পিসিটিএসসিএন প্রজেক্টের  প্রজেক্ট কো-অডিনেটর মোঃ শরীফুল্লাহ রিয়াজ।সভা শেষে বক্তারা, শিশু পাচার রোধে সমাজের সকল স্তরের জনগণকে সচেতন ও সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ের প্রসার ও সামাজিক সুরক্ষা বলয় শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন এবং সাথে সাথে প্রধান অতিথি নীলগঞ্জ ইউনিয়নে অতিদ্রুত সিটিসি গঠনের এবংকার্যকরী করার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451