সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে এবার প্রতিশোধ নিতে ব্লেড দিয়ে নিজের শরীর কাটলো আমেনা বেগম !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

প্রতিপক্ষকে ফাঁসাতে ঝিনাইদহে ব্লেড দিয়ে নিজের শরীর কাটলো

আমেনা বেগম (৪৫) নামের এক নারী। বর্তমানে তিনি হরিণাকুন্ডুু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। সোমবার রাতে হরিণাকুন্ডু

উপজেলার পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বেশ কয়েকবছর ধরে পার্বতীপুর গ্রামের মজিবর

রহমানের ছেলে মিন্টুর সাথে বিরোধ চলে আসছিল প্রতিবেশী নজরুল

ইসলামের স্ত্রী আমেনা বেগমের। মিন্টুকে পারিবারিক ভাবে হেনস্থা করার

জন্য পৌরসভাসহ বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দেয় আমেনা বেগম।

কয়েক বছর যাবত ঢাকা, যশোরসহ বিভিন্ন স্থানে বসবাস করে আসছে

আমেনা বেগম। সর্বশেষ সোমবার দুপুরে যশোর থেকে এসে পার্বতীপুর

গ্রামের মিন্টুর বাড়ীর সামনে এসে অকথ্যভাষায় গালিগালাজ করে। পরে

নিজেই সোমবার সন্ধ্যায় হরিণাকুন্ডু থানায় একটি সাধারণ ডায়েরি

করে।

সোমবার দিন গত রাত ২ টার দিকে ঘর থেকে উঠে বাড়ীর আঙ্গিনায় গিয়ে

ব্লেড দিয়ে নিজের শরীরের বিভিন্ন স্থানে কেটে চিৎকার শুরু করে। পরে

সেখান থেকে তাকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে রক্তাক্ত ব্লেড পড়ে রয়েছে।

হাসপাতালে ভর্তি আমেনা বেগম বলেন, তাকে হত্যার জন্য মিন্টুসহ আরও ৫

জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। সেখানে তার চাচী উপস্থিত

ছিলেন।

এদিকে আমেনা বেগমের চাচী মৃত মনির উদ্দিনের স্ত্রী টিয়ে খাতুন

বলেন, আমি তো কিছুই দেখিনি। আমেনা চিৎকার করছিল তাই আমি

সেখানে গিয়ে তাকে ঘরে নিয়ে আসি। আমেনা সেই সময় বলেছিল ৫ জন

তাকে কুপিয়েছে। কিন্তু টিয়ে খাতুন বলেন রাতে তার কাছে ৩ জনের কথা

বলেছেন।

প্রতিবেশী সবুরা খাতুন বলেন, রাতে আমেনা চিৎকার করছিল। তার আশপাশে

কোন লোকজন দেখিনি। প্রতিপক্ষকে ফাঁসাতে আমেনা বেগম নিজেই এই

কাজ করেছে।

এ ব্যাপারে হরিণাকুন্ডুু থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, ঘটনাস্থলে

অফিসার পাঠিয়েছিলাম। প্রাথমিক ভাবে মনে হচ্ছে ঘটনাটি সাজানো।

তবুও ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451