মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে মাদ্রাসার ছাত্রকে প্রধান শিক্ষকের বেত্রাঘাত, বিক্ষোভ, শিক্ষক অভিভাবকদের মধ্যে উত্তেজনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের

সোনারগাঁওয়ে এক মাদ্রাসার ছাত্রকে বেত্রাঘাত করেছে বলে

অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল

মঙ্গলবার উপজেলার বারদীর ইউনিয়নের বারদী নেছারিয়া ইসলামিয়া

আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অফিস

সহকারী ও আহত ছাত্রের মামা প্রতিবাদ করায় তাকে মারধর করেছে ওই

প্রতিষ্ঠানের এক সহকারী শিক্ষক। পরে আহত অফিস সহকারীর

লোকজন একত্রিত হয়ে ওই শিক্ষককেও মারধর করে। এ নিয়ে শিক্ষক ও

অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। এলাকাবাসী ও

অভিভাবকরা মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষককের অপসারন দাবি করে

বিক্ষোভ করে মাদ্রাসা চত্বরে। এ ঘটনায় সোনারগাঁ থানায় উভয় পক্ষ

পাল্টাপাল্টি অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে।

জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়নে অবস্থিত বারদী নেছারিয়া

ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সিদ্দিকুর

রহমান গতকাল মঙ্গলবার ওই মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র রিফাত

হোসেনকে বিনা কারনে বেত্রাঘাত করে মারাত্বক ভাবে আহত করে। এ

ঘটনায় মাদ্রাসার অফিস সহকারী ও আহত ছাত্রের মামা ইব্রাহিম

মিয়া প্রতিবাদ করে। পরে মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি) মঞ্জুরুল

ইসলাম প্রধান শিক্ষকের নির্দেশে প্রতিবাদকারী ইব্রাহিম

মিয়াকে বেদম মারধর করে রক্তাক্তভাবে জখম করে। খবর পেয়ে ইব্রাহিম

মিয়ার লোকজন উত্তেজিত হয়ে শিক্ষক মঞ্জুরুল ইসলামকে কিল ঘুষি

মেরে আহত করে। পরে বিষয়টি মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি সাইদুল

ইসলামকে অবহিত করলে তিনি জোহর নামাজের পর অধ্যক্ষের সাথে

বসে বিষয়টি মিমাংসার কথা বলে প্রাথমিকভাবে পরিস্থিতি শান্ত

করে। নামাজের পর এ নিয়ে আলোচনা বসলে শিক্ষক ও অভিভাবকদের

মধ্যে আরো চরম উত্তেজনা বিরাজ করে। মাদ্রাসা পরিচালনা কমিটির

লোকজন এসে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকাবাসী,

ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মাদ্রাসার অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সহকারী

শিক্ষক মঞ্জুরুল ইসলামের অপসারন দাবি করে মাদ্রাসা চত্বরে বিক্ষোভ

মিছিল করে।

মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি সাইদুল ইসলাম জানান, রিফাত নামে

এক ছাত্র তার কাছে বিচার দাবি করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

প্রধান শিক্ষক তাকে বিনা কারনে বেত্রাঘাত করে।

আহত ছাত্র রিফাত হোসেন জানান, সে দুপুরে মাদ্রাসায়

অজুখানা না থাকায় মাদ্রাসার পাশে মামার বাড়িতে অজু করতে

যাচ্ছিল। এসময় মাদ্রাসার প্রধান শিক্ষক তাকে রুমে ডেকে নিয়ে

বেত্রাঘাত করে মারাত্বকভাবে আহত করে।

আহত ছাত্রের মামা ও মাদ্রাসার অফিস সহকারী ইব্রাহিম মিয়া

জানান, আমাকে বিনা কারনে প্রধান শিক্ষকের নির্দেশে সহকারী

শিক্ষক মঞ্জুরুল ইসলাম কিল ঘুষি মেরে রক্তাক্তভাবে জখম করে। আমার

দোষ ছাত্র-ছাত্রীদের মারধরের প্রতিবাদ করি । এ ঘটনায় এলাকার ছাত্র

ছাত্রী ও অভিভাবক উত্তেজিত হয়ে পড়ে।

বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা

সিদ্দিকুর রহমান জানান, এ মাদ্রাসায় সাড়ে ৩শ’ ছাত্র-ছাত্রী

রয়েছে। রিফাত টিফিনের সময় ক্লাস ফাঁিক দেয়ার অপরাধে তাকে

কিছুটা শাসন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451