বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে কুমিল্লার জনগণ তা প্রতিহত করবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ২৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘কুমিল্লার জনগণ অত্যন্ত সচেতন। দেশের অন্যান্য স্থানের মতো কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে কুমিল্লার জনগণ তা প্রতিহত করবে।’

আজ সোমবার কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী সেলের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘অসত্য কথা বলা আওয়ামী লীগের জন্মগত অভ্যাস।’ আচরণবিধি লঙ্ঘন করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ ক্রমাগত আচরণবিধি লঙ্ঘন করে চলছে, তা যেন নির্বাচন কমিশনের নজরে থাকে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন ঘটে না। তবে, দেশের জনগণের প্রত্যাশা একটাই- সব নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা আজ বিপন্ন। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কুসিক নির্বাচনে স্থানীয় প্রধান সমন্বয়কারী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, নির্বাহী সদস্য সালাউদ্দিন ভূইয়া শিশির, একরামুল হক বিপ্লব, বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা ও কুসিক নির্বাচনের বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক শামসুদ্দিন দিদার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক সরওয়ার জাহান দোলন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী আবু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451