বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরামপুরে ইয়াবাসহ হাতি আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৪৩২ বার পড়া হয়েছে

 

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

মাদক ব্যাবসায়ী ও সেবন কারীদের রক্ষা নাই, মাদক মুক্ত বিরামপুর ও নবাবগঞ্জ

উপজেলা চাই। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে

একের পর এক সকল অপশক্তি প্রয়োগ কারীদের আটক করছে সিনিয়র সহকারী

পুলিশ সুপার বিরামপুর সার্কেল অফিসার এ.এস.এম হাফিজুর রহমান।

এরই ধারাবাহিকতায় ২০মার্চ, সোমবার দিনাজপুরের বিরামপুর উপজেলার

কাটলা ইউনিয়নের অভিরামপুর গ্রামের আখতারুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা

মিজু (৩৬) ওরফে হাতিকে সার্কেল অফিসার হাফিজুর রহমান গোপন

সংবাদের ভিত্তিতে সঙ্গী সৈনিকসহ কাটলা টেম্পু স্ট্যান্ড-এ মোতালেব

হোসেনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে রাত ১ টার সময় ৭০ পিচ ইয়াবা

সহ হাতে নাতে আটক করে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে

দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়। বিরামপুর থানা মামলা নং-২০।

এ বিষয়ে বিরামপুর সার্কেল অফিসার এ.এস.এম হাফিজুর রহমান

ইয়াবাসহ হাতিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, “বর্তমান সরকারের

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের ধারাবাহিকতায় আমার দায়িত্বপুর্ন

দুই উপজেলা বিরামপুর ও নবাবগঞ্জ থেকে সকল প্রকার অন্যায়, অপকর্ম ও মাদক

দূর করে যুব সমাজকে রক্ষা ও সুন্দর পরিবেশ গড়ে তোলা হবে। মাদক,

চোরাচালান, জঙ্গি, সন্ত্রাস, চুরি, ছিনতায় সহ সকল প্রকার অপশক্তির

বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” এজন্য এলাকাবাসীর

সহযোগীতা কামনা করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451