মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত প্রধান শিক্ষক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের বিসিক

ব্রিজ সংলগ্ন মাষ্টার পাড়া এলাকায় এইচ এ এম কে

ল্যাবরেটরী বিদ্যালয়ের সীমানা প্রাচীন নির্মান কে কেন্দ্র

করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংষর্ষে ওই বিদ্যালয়ের প্রধান

শিক্ষক কে মারপিটেরও ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া

গেছে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপালগঞ্জ

শহরের বিসিক ব্রিজ সংলগ্ন মাষ্টার পাড়া এলাকায়

প্রতিষ্ঠিত এইচ এ এম কে ল্যাবরেটরী বিদ্যালয়ের সীমানা

প্রাচীর কিছু দিন আগে ভেঙ্গে পড়ে। গতকাল বিদ্যালয়ের

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: ইকবাল হোসেন ভেঙ্গে পড়া

সীমানা প্রাচীর পুনরায় নির্মান করতে গেলে ওই এলাকার

হারেজ মোল্লার ছেলে ডন মোল্লার নেতৃত্বে ৫/৬জন যুবক

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: ইকবাল

হোসেনের উপর লাঠি-সোটা নিয়ে আক্রমন করে এবং

তাকে বেধড়ক মারপিট করে। এ সময় ইকবাল হোসেনের

চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

স্থানীয়রা ইকবাল হোসেনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০

শয্যা হাপাপাতালে ভর্তি করে। বর্তমানে ইকবাল হোসেন

হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে এইচ এ

এম কে ল্যাবরেটরী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

মো: ইকবাল হোসেন সাংবাদিকদের জানায়, আমার

বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে পড়ায় আমি ওই প্রাচীর

টি পুনরায় নির্মান করতে যাই। এ সময় হারেজ মোল্লার

ছেলে ডন মোল্লার নেতৃত্বে প্রায় ৫/৬জন যুবক এসে

আমাকে সীমানা প্রাচীর নির্মান করতে বাঁধা দেয় এবং

নিজের জমি দাবী করে ডন মোল্লাসহ ৫/৬জন যুবক

আমাকে মারপিট করে আহত করে। আমি ২০১৩ সালে ১৬

শতাংশ জমি নিজে ক্রয় করে এই স্কুল প্রতিষ্ঠা করি। ছাত্র

ছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুলের সীমানা প্রাচীর দেওয়া

হয়েছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451