মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনাকে ওবামার সহানুভূতি, জন কেরির ফোন ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০১৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

ঢাকা: বাংলাদেশে সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

রোববার (০৩ জুলাই) সন্ধ্যায় বারাক ওবামার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ তথ্য জানান।

মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জন কেরি বলেন, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে বাংলাদেশকে যেকোনো ধরনের সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়ে বলেন, অনুসন্ধানমূলক তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। জন কেরিকে তিনি জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য তার সরকার পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ইউনিট’ গঠন করছেন।

সবসময় বাংলাদেশের পাশে থাকার জন্য বারাক ওবামাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451