মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একজনকে নিয়ে সন্দেহ দানা বেঁধেছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০১৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিসান যে ছবি প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে একজনকে নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। শেফের পোশাক পরিহিত ওই যুবকের একটি ছবি সোশ্যাল সাইটগুলোতে ছড়িয়ে পড়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো নিহতদের ৫ ছবিতেও এই যুবককে দেখা গেছে শেফের পোশাকে।

সন্দেহ আরো বাড়ে, কারণ বিতর্কিত ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্সের’ প্রকাশিত ছবিতে এই যুবকের ছবি ছিল না। তবে এবার পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকও আজ (রোববার) জানিয়েছেন, তিনি জঙ্গি কিনা এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশও।

রোববার (৩ জুলাই) ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
saf

সাইটে প্রকাশিত পাঁচ যুবকের সঙ্গে এই যুবকের চেহারার মিল নেই
গুলশানের এই ঘটনার তদন্ত করবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান আইজিপি। তিনি বলেন, ‘এখনও তদন্ত চলছে। সেই সঙ্গে মামলার প্রস্তুতিও চলছে।’

অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে, কিন্তু পাঁচজনের ছবি কেন প্রকাশ করা হলো, সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি ছবি পাঠানোর কথা অস্বীকার করেন। কিন্তু গতকাল ১০টা ৫১ মিনিটে হেডকোয়ার্টারের মেইল থেকে ছবিগুলো এসেছে জানানো হলে আইজিপি বিষয়টি এড়িয়ে যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451