রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

সিভিল সার্জনের নির্দেশ উপেক্ষিত বন্ধ হয়নি তাড়াশের অনুমোদনহীন চলনবিল ডায়াগোনষ্টিক সেন্টার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৪৭৬ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে সিভিল সার্জনের নির্দেশ

উপেক্ষা করে সরকারী অনুমোদনহীন চলনবিল ডায়াগোনষ্টিক সেন্টার জনজমাট

ব্যবসা চালিয়ে যাচ্ছে। জানা গেছে দূরত্ব নীতিমালাকে নামেনে হাসপাতালের মূল

ফটকে গড়ে ওঠা ডাক্তার টেকনিশিয়ানহীণ, ভূয়া রিপোর্ট প্রদানকারী এ

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। উপজেলার ধানকুন্ঠি গ্রামের আব্দুস

সালাম জানান তার অন্তসত্বা স্ত্রীর সন্তান প্রসবের ভূল তারিখ নির্ধারণ করে

রিপোর্ট প্রদান করা হয়েছে। গুল্টা গ্রামের আব্দুল লতিফ জানিয়েছেন, তার মেয়ের রক্তের

গ্র“পের ভূল রিপোর্ট দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসির

অভিযোগ এবং বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের ভিত্তিতে গত ১১ মার্চ

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মঞ্জুর আহম্মেদ ওই ডায়াগনোষ্ঠিক সেন্টারটি

পরিদর্শনে আসেন। সরজমিনে পরিদর্শন করে তিনি দূরুত্ব নীতিমালা না মেনে

উপজেলা হাসপাতালের মূল ফটকে গড়ে ওঠা অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানটি বন্ধের

নির্দেশ প্রদান করে। কিন্তু ডায়াগনোষ্ঠিক সেন্টারটির মালিক বদিউজ্জামান তাড়াশ

হাসপাতালে কতিপয় অসাধু অফিস সহকারীর যোগসাজসে এটি বন্ধ না করে অবৈধ

ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ ব্যপারে ডায়াগনোষ্ঠিক সেন্টারটির মালিক

বদিউজ্জামানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ

করেননি। সিভিল সার্জন ডাঃ মঞ্জুর আহম্মেদ বলেন আমি প্রতিষ্ঠানটি পরিদর্শন

করে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। নির্দেশ না মেনে নিয়ন বহিঃভুতভাবে

ডায়াগনোষ্ঠিক সেন্টারটি চালু রাখা হলে শিগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া

হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451