বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় বোমা তৈরীর সরঞ্জামসহ চার জঙ্গী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৪৭১ বার পড়া হয়েছে

অওরীন মাহামুদ (পারভেজ) কলাপাড়া প্রতিনিধিঃ

কলাপাড়ায় জেএমবি সন্দেহে চারজনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ।  রবিবার(১৯ মার্চ) সকাল পৌনে দশটায় কেন্দ্রীয় (থানা মসজিদ) জামে মসজিদের দক্ষিণ পাশে অবস্থানকালে
চারজনকে সন্দেহজনক কথোপকথন করতে দেখে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পুলিশ তাদের তাড়া করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে আটক করে। তাদের সাথে রক্ষিত ব্যাগের মধ্য থেকে ম্যাপ, দুই জোড়া হ্যান্ডগ্লভস, ব্লাক কসটেপ, ছয়টি ছোট কৌটা, অনেক গুলো কার্বনপেপার, ব্লেড, রেজার, ম্যগনেটিক পেপার, চারটি মোবাইল ফোন উদ্ধার করে।অাটককৃতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গুলিসাখালীর নীলকান্ত শিকদারের ছেলে মিলন শিকদার (২৮), অাঃ রশিদের ছেলে কামাল হোসেন (৩০) এবং ঝালকাঠির কাঠালিয়া থানার মৃত ইলিয়াস খানের পুত্র বাবুল খা (৪৫) এবং শাহবুদ্দীনের পুত্র পাপ্পু (২৮)।ধারনা করা হচ্ছে, বড় ধরনের কোন নাশকতার পরিকল্পনায় তারা জরো হয়েছিল। তাদের সাথের আরো কিছু সদস্য কাছাকাছি রয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়াজ  বলেন,
আটককৃতদের জিজ্ঞাসা বাদ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা  হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451