সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশকোনায় জঙ্গি হামলায় অভিযান, র‌্যাবের হাতে গ্রেপ্তার যুবকের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ আশকোনায় জঙ্গির হামলার পর র‌্যাবের হাতে গ্রেপ্তার আবু হানিফ মৃধা (৩২) নামে এক যুবক মারা গেছেন।নিহতের বাড়ি বরগুনার আমড়াগাছিয়া বলে জানায় র‌্যাব।জানা যায়, আশকোনায় আত্মঘাতী জঙ্গি হামলার পরেই ওই যুবককে গ্রেপ্তার করে র‌্যাব। তবে র‌্যাবের পক্ষ থেকে গতকাল আটকের কোনো তথ্য জানানো হয়নি। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ আসার পর ঘটনাটি প্রকাশ পায়।র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, গতকাল (শুক্রবার) ঘটনার পর সন্দেহভাজন হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর সে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পরে তার মরদেহ শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে মরদেহটি এখন  মরচুয়ারিতে রয়েছে।শুক্রবার জুমার নামাজের সময় আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে বোমা বহনকারী যুবক নিহত এবং দুই র‌্যাব সদস্য আহত হন। পরে এ হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।এ ঘটনায় দেশের সব কেন্দ্রীয় ও জেলা কারাগার, বিমান, নৌ ও স্থলবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে এসব স্পর্শকাতর স্থানে নিরাপত্তা জোরদার করা হয়।পরে এ ঘটনায় অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি শুক্রবার বিকেলে বিমানবন্দর থানায় র‌্যাবের এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। সন্ত্রাসবিরোধী আইনের ১, ২, ৮, ১০ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451