মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুলশান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার দ্বিতীয় দিনেও আলামত সংগ্রহ .

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০১৬
  • ৩৭০ বার পড়া হয়েছে

ঢাকা: গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য ক্রাইম সিম ইউনিটের ছয় সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন।

রোববার (০৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান।

এর পরপরই মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি গাড়ি ভেতরে ঢুকতে দেখা যায়।

এছাড়া বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবে তিনটি গাড়ির বহরসহ ঘটনাস্থলে পৌঁছান। পরিদর্শন শেষে বেরিয়ে যান তিনি।

এখনো ঘটনাস্থল থেকে ৫০ গজের ভেতরে সাধারণ নাগরিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যাদের বাসা ওই ৫০ গজের মধ্যে তাদের তল্লাশি ও জিজ্ঞাসবাদ করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

গত শুক্রবার (০১ জুলাই) রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজেন বেকারিতে (স্প্যানিশ রেস্তোরাঁ) একদল অস্ত্রধারী দেশি-বিদেশি কয়েকজনকে জিম্মি করে।

খবর পেয়ে সেখানে অভিযান চালাতে গেলে তাদের গ্রেনেড হামলায় নিহত হন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন। আহত হন কমপক্ষে আরও ৪০ জন।

সন্ত্রাসীরা রাতে ওই রেস্তোরাঁয় তিন বাংলাদেশিসহ ২০ জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরদিন শনিবার সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়। গ্রেফতার হয় একজন। আর ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451