মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে ১০ মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৫৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

শ্রম আইনের ২১৩ ধারা মোতাবেক বকেয়া পরিশোধ না করায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১০টি মামলা করা হয়েছে।

আজ বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের সেরেস্তা সহকারী জামাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদের আদালতে গ্রামীণ টেলিকমের ১০ কর্মী বাদী হয়ে মামলাটি করেন।

জামাল উদ্দিন জানান, ইউনূসের বিরুদ্ধে মামলা করায় আদালত থেকে তাঁর কাছে সমন পাঠানো হবে। তবে এখনো মামলার তারিখ নির্ধারণ করা হয়নি। এ ছাড়া ড. ইউনূসের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার বকেয়া রয়েছে বলে শ্রম আইনে পরিশোধের জন্য মামলা করা হয়েছে।

আরজি থেকে জানা যায়, বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনে এক তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। এই প্রতিষ্ঠানের মুনাফাকর্মীদের মধ্যে বণ্টন করে দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেওয়া হয়নি। সে কারণে এ মামলাটি করা হয়েছে।

মামলার বিবাদীরা হলেন, গ্রামীণ টেলিকম, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।

এ ছাড়া নথিতে দেখা যায়, কর্মীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট জাফরুল হাসান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451