বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে প্রান্তিক চাষিদের মাঝে বীজ, সারসহ আর্থিক সহায়তা প্রদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪৩১ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে গতকাল বুধবার উপজেলার

প্রান্তিক চাষিদের মাঝে আউস ধানের বীজ,সারসহ আর্থিক সহায়তা প্রদান

করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফের সভাপতিত্বে এবং

উপ-সহকারি কৃষি কর্মকর্তা মুক্তি চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত

বীজ, সার ও আর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য

রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ

গুপ্ত অপু, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল,

যায়যায়দিন সংবাদদাতা রজব আলী, ভোরের কাগজ প্রতিনিধি হারুন-উর- রশিদ,

দৈনিক ইনকিলাব সংবাদদাতা প্রভাষক আবু শহিদ, মাইটিভি প্রতিনিধি

ফিজারুল ইসলাম, আজকালের খবর প্রতিনিধি প্লাবন গুপ্ত শুভ প্রমূখ।

সভা শেষে উপজেলার ৬০জন প্রান্তিক চাষির মাঝে উচ্চ ফলনশীল জাতের আউস

ধান বীজ ৫কেজি, ইউরিয়ার সার ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমপিও

১০সারসহ অর্থ সহায়তা হিসেবে কৃষকদের মোবাইল ফোনের বিকাশ

একাউন্টের মাধ্যমে ৩০০টাকা প্রদান করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451