মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিহত ছয় জঙ্গির সবাই বাংলাদেশী। এর মধ্যে পাঁচজন পুলিশের তালিকাভুক্ত ছিল ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ঢাকা: গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে সেনাকমান্ডোর নেতৃত্বে যৌথ অভিযানে নিহত ছয় জঙ্গির সবাই বাংলাদেশী। এর মধ্যে পাঁচজন পুলিশের তালিকাভুক্ত ছিল। এদের দেশের বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল।

আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইনে নিহত বনানী থানার ওসি সালাউদ্দিন এবং গোয়েন্দা পুলিশের এসি রবিউল ইসলামের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের একথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, জিম্মি সবাইকে বাঁচানোর আশা মাথায় রেখেই অভিযান চালানো হয়েছিল। কিন্তু শতভাগ নিশ্চয়তা দিয়ে কখনই অভিযান পরিচালনা করা যায় না। এমনকি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সও তা পারে না। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে হামলাকারীদের অনেক পরিকল্পনা সফল হয়নি।

জঙ্গিদের রুখে দেয়া হবে উল্লেখ করে আইজিপি বলেন, আমরা জিরো টলারেন্স নিয়ে জঙ্গিবাদ বিরোধী অভিযান জোরদার করবো। জঙ্গিবাদকে কখনই ছাড় দেয়া হবে না।

আইজিপি বলেন, যে কোনো বিষয়ে আইএসের দায় স্বীকার করা হচ্ছে। আমারা এর লিংক খোঁজার চেষ্টা করছি। অভিযানে যে ছয় জঙ্গি নিহত হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে পুলিশ খুঁজছিল। তারা গুলশানে এসে নিহত হলো।

উল্লেখ্য, শুক্রবার রাত থেকে শুরু হওয়া জিম্মি সঙ্কট সেনাকমান্ডোর নেতৃত্বে আজ শনিবার সকালে ১৩ মিনিটের যৌথ অভিযান ‘অপারেশন থান্ডার বোল্ট’ এর মাধ্যমে শেষ হয়। এই অভিযানে চয় জঙ্গি নিহত হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে সেখানে থেকে মোট ২০ বিদেশির লাশ উদ্ধার করা হয়। এর আগে বনানীর ওসি সালাউদ্দিন ও ডিবির এসি রবিউল ইসলাম শনিবার রাতে গুলি বিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451