বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডোমার-সীমান্তে ভারতীয় গরু নিয়ে একটি চক্রের রমরমা বানিজ্য!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৪২১ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী সীমান্তের বিজিবির হাতে আটক ভারতীয় গরু নিয়ে একটি চক্রের রমরমা

বানিজ্যের অভিযোগ উঠেছে। সোমবার ভোর রাতে উক্ত সীমান্তে ৯টি ভারতীয় গরু উদ্ধার করা হলেও একটি প্রভাবশালী মহল

৪টি গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

বিজিবির হাতে আটক ৫টি গরু সোমবার বিকালে কাষ্টটস মাধ্যমে নিলামে বিক্রয়ের প্রক্রিয়া চলছে। স্থানীয় গরু

ব্যবসায়ীদের অভিযোগ ভারতীয় ৯টি গরু কিনে গোমনাতী সীমান্ত দিয়ে বাংলাদেশ আনার পর গরুগুলো কাষ্টমস

(করিডোর) করার জন্য নিয়ে আসলে একটি প্রভাবশালীমহল মোটা অঙ্কের টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার

করায় চক্রটি গরুগুলো আটক করে গোমনাতী বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়। বিজিবি সদস্য ঘটনাস্থল থেকে ৫টি গরু

আটক করলেও অপর ৪টি গরু প্রভাবশালীরা নিয়ে যায়। এ ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বালাপাড়া বিজিবি

ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আহম্মেদ কবির বলেন, ঘটনাস্থল থেকে ৫টি গরু উদ্ধার করা হয়েছে। অপর ৪টি

গরু কিভাবে কারা নিয়ে গিয়াছে তা জানা নেই। অপরদিকে গোমনাতী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল

ইসলাম মোবাইল ফোনে বলেন, ৫টি গরুর নিলামের প্রক্রিয়া চলমান থাকায় ব্যস্ত আছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451