মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

বসগিরি’র ‘দিল দিল দিল’ গানটি কোটি ভিউয়াস পেরুলো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৩২১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

ইতিহাস গড়লেন সুপারস্টার শাকিব খান ও গ্লামারাস নায়িকা বুবলী। এ জুটির প্রথম ছবি ‘বসগিরি’র ‘দিল দিল দিল’ গানটি কোটি ভিউয়াস পেরুলো।চলচ্চিত্রে এই গানটি প্রথমবারের মতো এক কোটি ভিউয়ারের মাইলফলক অর্জন করলো।কবির বকুলের কথায় গানটির সুর-সঙ্গীত সঙ্গীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।এ ব্যাপারে শওকত আলী ইমন বললেন, গানটির সঙ্গীত পরিচালক হিসেবে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দর্শকরা গানটি পছন্দ করেছেন তার জন্য খুব ভালো লাগছে। পুরোটিমকে আমার অভিনন্দন। আগামী দিনগুলোতে শ্রোতাদের জন্য ভালো গান তৈরি করতে চাই।  থাইল্যান্ডের মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারন করা হয়। গেলো বছর ঈদুল আজহায় ছবিটি মুক্তি পায়। একই সময়ে এ জুটির ‘শুটার’ নামে আরো একটি সিনেমা মুক্তি পায়।এদিকে আসছে পহেলা বৈশাখে শাকিব-বুবলী অভিনীত ‘অহংকার’ ছবিটি মুক্তি পাবার কথা। গুণী নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ছবির দু’টো গানের শুটিং বাকি। এছাড়াও এডিটিং ও অন্যান্য কাজ এরই মধ্যে শেষ হয়েছে। দেশীয় সিনেমার কোটির ঘর স্পর্শ নতুন ঘটনা। তবে মিউজিক ভিডিওতে ইমরানের ‘চলতে চলতে’ ও মিনার রহমানের ‘ঝুম’। আগেই এক কোটি ভিউয়াস পেরিয়েছে।অন্যদিকে মাহি অভিনীত ‘অগ্নি টু’র ছবির আইটেম গান ‘ম্যাজিক মামুনি’ ও সঙ্গীতশিল্পী ইমরানের ‘ফিরে আসো না’সহ আরো কয়েকটি গান কোটি ভিউয়ার পাওয়ার কাছাকাছি রয়েছে।[vsw id=”9xQW1TdRn-U” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451