মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সুন্দরগঞ্জ আসনের উপ- নির্বাচনে ত্রি-মূখী লড়াইয়ের সম্ভাবনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৪২৯ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আসন্ন উপ-নির্বাচনের দিনক্ষণ যতই

ঘুনিয়ে আসছে, বাড়ছে ততই ভোটারদের আনাগোনা। আর প্রার্থীরা নির্ঘুম

হয়ে ভোটারদের দ্বারে দ্বারে স্ব-স্ব প্রতীকে ভোট প্রার্থনা করে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, আগামী ২২ মার্চ এ আসনের উপ-নির্বাচন

অনুষ্ঠিত হবে। মর্মে নির্বাচন পূর্ব প্রস্তুতির অধিকাংশই সম্পন্ন হয়েছে।

প্রশাসনের কয়েকটি স্তরের তৎপরতা অব্যাহত রয়েছে। আসন্ন এ নির্বাচনে স্বতন্ত্র

প্রার্থীসহ ৭ জন প্রার্থী পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-

আ’লীগের গোলাম মোস্তফা আহম্মেদ (নৌকা), জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম

হায়দার পার্টোয়ারী (লাঙ্গল), জাতীয় পার্টি (জেপি)’র সাবেক এমপি

ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাইসাইকেল), জাসদ’র এ্যাড.মোহাম্মদ আলী

প্রামাণিক (মশাল), গণ-ফ্রন্ট’র শরিফুল ইসলাম (মাছ), এনপিপি’র জিয়া জামান

খাঁন (আম) ও স্বতন্ত্র ইঞ্জিনিয়ার মোস্তফা মোহসিন সরদার (আপেল)। প্রার্থীরা

সকলেই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মাঝে ভোট প্রার্থনা করছেন।

নির্বাচনের দিনক্ষণ ঘুনিয়ে আসার সাথে সাথেই বাড়ছে ভোটারদের ব্যাপক

জল্পনা-কল্পনা। ভোটারদের মতে এ নির্বাচনে ত্রি-মুখী লড়াইয়ে সম্ভাবনা রয়েছে।

আ’লীগ মনোনীত প্রার্থী (নৌকা) গোলাম মোস্তফা আহম্মেদ, জাপা মনোনীত

প্রার্থী (নাঙ্গল) ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী (আপেল)

ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের মাঝে। তবে আসন্ন নির্বাচনে সকল

প্রার্থীসহ সর্ব শ্রেণির ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ

নির্বাচনের। এব্যাপারে পৃথক পৃথকভাবে কথা হলে প্রার্থীগণ সকলেই জয়ের

আশাবাদ ব্যক্ত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451