বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৪৩২ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি

অফিসে জাল দলিল রেজিস্ট্রেশনসহ নানা অনিয়ম ও দুর্নীতি রোববার

সরেজমিন তদন্ত অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের

সলিসিটর উইং বিভাগের সিনিয়র সহকারি সচিব মো. মনিরুজ্জামান এই

তদন্ত করেন।

গাইবান্ধা জেলা রেজিস্ট্রার মো. আইয়ুব আলী জানান, আইন মন্ত্রণালয়

গঠিত সলিসিটর উইং বিভাগের সিনিয়র সহকারি সচিব সদর সাব-

রেজিস্ট্রি অফিসের জাল দলিল রেজিস্ট্রেশনসহ নানা অনিয়ম ও দুর্নীতির

সরেজমিন তদন্ত করতে এসেছেন।

উলেখ্য, গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়টি দুর্নীতির আখড়ায়

পরিণত হয়েছে। এখানে সপ্তাহে দুইদিন জমি রেজিস্ট্রি হয়। তদুপরি দলিল

লেখক সমিতির কার্যালয়ের নামে একটি কক্ষ দখল করে সমিতির কার্যালয়

হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সমিতির নামে চাঁদা আদায়েরও অভিযোগ

রয়েছে। জাল দলিল সম্পাদন, বালাম বইয়ের পাতা ছেঁড়াফাটা সংযোজনসহ

নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ইতোপুর্বে বিভিন্ন পত্রপত্রিকায়

সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের এই তদন্ত অনুষ্ঠিত

হচ্ছে বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451