রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরার তালায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে চরমপন্থি নেতা ২ জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৪১৫ বার পড়া হয়েছে

ইমরান খান, সাতক্ষীরা :  সাতক্ষীরার তালায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা বিদ্যুৎ বাহিনী প্রধান বিদ্যুৎ বাছাড় ও তার সহযোগী তালহা শেখ নিহত হয়েছে। নিহত বিদ্যুৎ বাছাড় তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের কানাই লাল বাছাড়ের ছেলে ও নিহত তালহা শেখ একই উপজেলার সুজনশাহা গ্রামের মণির শেখের ছেলে। আজ রোববার ভোর রাত ৩ টার দিকে তালা সদর উপজেলার রহিমাবাদ লক্ষণ দাশের আম বাগানে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টা বোমা, ২টা ওয়ান-সুটারগান, ২টি রাম দা উদ্ধার করেছে। এ ঘটনায় তালা থানার এস,আই মোহন ও কনস্টেবল কল্যান দাশ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন।তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান এ ঘটনার নিশ্চিত করে জানান, রাতে পুলিশ আসামী ধরার জন্য অভিযানে যাচ্ছিল। পথিমধ্যে তালা সদর উপজেলার রহিমাবাদ আম বাগান এলাকায় পৌছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে সেখানে পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিট বন্দুক যুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে তারা দেখতে পান সেখানে দুই জনের লাশ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিদ্যুৎ বাহিনীর প্রধান বিদ্যুৎ বাছাড় ও তার সহযোগী তালহার লাশ উদ্ধার করেন। সেখান থেকে পুলিশ সন্ত্রাসীদের ব্যবহৃত ৪টি বোমা, ২টি ওয়ান-সুটারগান, ২টি রাম দা উদ্ধার করে। এ ঘটনায় তালা থানার এস আই মোহন ও কনস্টেবল কল্যান দাশ আহত হয়েছেন। নিহতদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, নিহত বিদ্যুৎ বাছাড়ের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ১৪ টি মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিনিষ্ট পার্টির একজন নেতা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451