মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কুমিল্লা বিভাগের নাম ময়নামতি করা হলে কঠোর আন্দোলন: মোশাররফ হোসেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৪৬৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ময়নামতি নামে বিভাগ হলে কুমিল্লার জনগণ তা মানবে না। প্রয়োজনে স্থানীয় জনগণ এর বিরুদ্ধে রাস্তায় নামবে।

শনিবার সকালে  জাতীয় প্রেসক্লাবের সামনে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটি আয়োজিত এক মানববন্ধনে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ময়নামতি নাম বাদ দিয়ে কুমিল্লার নামেই বিভাগ করা হবে।

গত ১৪ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখার নির্দেশনা দেন।

ওই বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, “কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যতে কোন জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে”।’

তবে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর দেশের অন্য বিভাগের মতো জেলার নাম যুক্ত করে কুমিল্লা নামেই বিভাগের দাবি জানিয়ে আসছে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

প্রশাসনিক কাঠামোতে বর্তমানে দেশে ৮টি বিভাগ রয়েছে। ‘ময়নামতি’ হবে দেশের নবম বিভাগ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451