বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর বাগমারায় জেএমবি সন্দেহে আটক ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৪১১ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট ঃ

 

রাজশাহীর বাগমারা উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা এলাকার রহিদুল ইসলাম (৪৩), গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আবুল হোসেন (৫৫), আবদুস সাত্তার (২৮), আব্দুল মান্নান (৪৫) ও উদপাড়ার লুৎফর রহমান (৪৮)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ  জানান, আটক সবাই পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তাঁরা মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাত ধরে ২০০৪ সালে জেএমবিতে  যোগ দেন। এর পর তাঁরা বাগমারা এলাকার সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা, গুম ও নির্যাতন চালাতে বাংলা ভাইকে সহযোগিতা করেন। সে সময় তাঁদের বিরুদ্ধে বাগমারা থানা ও রাজশাহীর আদালতে হত্যা, গুম ও নির্যাতনসহ নাশকতার অভিযোগে একাধিক মামলা হয়েছিল।

ওসি আরো জানান, আটক ব্যক্তিদের মধ্যে কেউ জামিনে, কেউ আদালতের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি নিয়ে এলাকায় ফিরে আসেন। সম্প্রতি তাঁরা আবারও নাশকতার পরিকল্পনা নিয়ে জেএমবির সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451