শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে ব্যববসায়ীকে অপহৃরন; মুক্তিপণ দিয়ে মুক্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার

এক ব্যবসায়ীকে অপহৃরণ করে নিয়ে যাওয়ার ২৪ ঘন্টা পর অপহৃরনকারীদের

দাবিকৃত মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে বাড়ী ফিরেছে এক ব্যবসায়ী। গত বুধবার

সন্ধ্যায় তাকে অপহৃরণ করে নিয়ে যায় অপহৃরনকারীরা। এ ঘটনায় ওই ব্যবসায়ীর

ছোট ভাই ফরহাদ হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত

অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা গেছে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মনির আহম্মেদের

ছেলে ফারুকুল ইসলাম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাফি থাই এন্ড

এ্যালোমুুনিয়ামের ব্যবসা করে আসছে। গত বুধবার সন্ধ্যায় কয়েকজন দুই জন

ভদ্র লোক তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে একটি কাজের অর্ডার দিবে বলে

ফারুকুলকে তাদের প্রজেক্ট দেখানো কথা বলে একটি মাইক্রোবাসে করে

কুমিল্লা এলাকায় নিয়ে যায়। সেখানে আগে থেকে ওৎপেতে থাকা ৭/৮জন

অপহৃরনকারী তার চোখ বেঁধে একটি জনবিছিন্ন চরে নিয়ে যায়। সেখানে

তাকে পিটিয়ে তার স্বজনদের কাছে ফোন করে দুই লক্ষ টাকা মুক্তিপর্ণ দাবি

করে। পরে তার স্বজনরা বিকাশের মাধ্যমে তিন ভাগে দুই লক্ষ টাকা পরিশোধ করলে

অপহৃরনকারীরা ওই দিন রাতেই তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। এ ঘটনায়

ব্যবসায়ীর ছোট ভাই বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁও থানায়

একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক জানান, এ

ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের গ্রেফতার করতে

পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451