বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বনানী থানার ওসি সালাহ উদ্দিন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

ঢাকা: গুলশানের রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান।

তিনি জানান, ওই রেস্টুরেন্টে গোলাগুলির সময় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

গোলাগুলির সময় সালাউদ্দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, রাত সাড়ে ৯টার দিকে হলি আর্টিসানে হামলা করে কয়েকজন অস্ত্রধারী। এসময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রেস্টুরেন্টের অবস্থানকারীদের জিম্মি করে। পুলিশ র‌্যাব ও সোয়াত পুরো এলাকা ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে দুই পুলিশ ও একজন মাইক্রোবাস চালক। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরো অনেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে বলে জানা যাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451