বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাইকেল চালিয়ে সারাদেশ ভ্রমণে আব্দুর রউফ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

সাইকেল চালিয়ে সারাদেশে ঘুরে দর্শনীয় স্থান দেখার সঙ্গে বাল্যবিবাহ-মাদকের বিরুদ্ধে

প্রচারণা চালাতে ঘর ছেড়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার

মোড়গ্রামের আব্দুর রউফ। তিনি বগুড়া নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অফ

টেকোনোলজির শিক্ষার্থী ও মোকলেছার রহমানের ছেলে। ১০ ফেব্রুয়ারি

দিনাজপুরের ঘোড়ারঘাট উপজেলা থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত

দিনাজপুর জেলার ১০১টি ইউনিয়ন ও ঠাকুরগাঁও জেলার ২৬টি ইউনিয়ন

ঘুরেছেন তিনি। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবে

কথা হয় আব্দুর রউফের সাথে। তিনি জানান, সারাদেশের ইউনিয়নগুলোতে

ঘুরে দর্শনীয়স্থানগলো দেখবেন। সেই সাথে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে

প্রচারণা চালাবেন। পরিবারের উৎসাহ ও নিজের ইচ্ছের কারণে এই কাজে বের

হয়েছেন বলে জানান। তিনি বলেন, “দর্শনীয়স্থানগুলোর তথ্য ও কিছু নমুনা

সংগ্রহ করছি। পরে এই তথ্যগুলো দিয়ে একটা বই লেখার ইচ্ছে আছে।”

প্রত্যেকটি উপজেলায় সাইকেল নিয়ে ভ্রমণ শেষে উপজেলা নিবার্হী

কমকর্তার কাছে প্রত্যয়ন পত্র নিচ্ছেন আব্দুর রউফ। রাতে ইউনিয়ন পরিষদ বা

ডাকবাংলোতে ঘুমান। আর খাবারের খরচ বাড়ি থেকে পাঠানো হয় বলে

জানান তিনি।

 

 

জাকির হোসেন,পীরগঞ্জ(ঠাকুরগাঁও) :


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451