বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. ইকবালের স্ত্রী ও তিন সন্তান কারাগারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৭০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম : জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের নেতা ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ-১-এর বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

ওই চারজন হলেন-ডা. ইকবালের স্ত্রী ডা. মমতাজ ইকবাল ডলি, মেয়ে নওরিন ইকবাল এবং ছেলে ইমরান ইকবাল ও মাহিন ইকবাল। আদালতে আজ আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০০৮ সালের ১১ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ওই চারজনের তিন বছরের কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত। পরবর্তী সময়ে তাঁরা ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে আরেক মামলায় ২০০৮ সালে এইচ বি এম ইকবালকে ১০ বছর, অসত্য সম্পদ বিবরণী দাখিলের কারণে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দেন এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন বিশেষ জজ আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451