বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে ওবায়দুল কাদের সহায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার বিধান সংবিধানে নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

“সহায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার বিধান বাংলাদেশ সংবিধানে নেই” মন্তব্য করে বাংলাদেশ

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি

বলেছেন, আগামী সংসদ নির্বাচন ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। বুধবার (০৮ মার্চ) দুপুরে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজলার সরকারী মুজিব কলেজে নবীণ বরণ ও পুরস্কার বিতরন

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে

মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় যে

প্রক্রিয়ায় ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে প্রক্রিয়ায়

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনও ক্ষমতাসীন শেখ হাসিনার নেতৃত্বাধীন

সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, নির্বাচন অনুষ্ঠান ও সম্পন্ন

করা মূলত নির্বাচন কমিশনের কাজ। তারাই এটা পরিচালনা করবে। নির্বাচনকালীন

সময়ে সরকারের যে সব দপ্তর নির্বাচন সংশ্লিষ্ট সে সব দপ্তর নির্বাচন কমিশনের

অধীনেই থাকবে। ক্ষমতাসীন সরকার সংসদ নির্বাচনে শুধুমাত্র নির্বাচন কমিশনকে

সহয়োগিতা করবে এবং তত্ত্বাবধান করবে। যেন জাতিকে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ

নির্বাচন উপহার দেওয়া যায়। পরে মন্ত্রী একই উপজেলার বামনী ডিগ্রি কলেজের

একাডেমিক কাম-সাইক্লোন শেল্টার (আই.সি.টি) ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন

শেষে তিনি বামনী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথির বক্তব্য

রাখেন। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ড. মাহে আলম,

পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ, কোম্পানীগনঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর

রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ।

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451