বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি :নানান আয়োজনের মধ্য দিয়ে

ঠাকুরগাঁওয়ে পালিত হলো ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ।

বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর

আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও পরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদের

আয়োজনে একটি সাইকেল র‌্যালি বের করেন ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে “নারী- পুরুষ

সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা”

এই শ্লোগানকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা

প্রতিরোধ ও নারীর অধিকার সুরক্ষায় প্রচারণোর লক্ষে ঠাকুরগাঁও

বড় মাঠ থেকে একটি সাইকেল র‌্যালি ও বর্ণাঢ্য র‌্যালি বের হয় ।

র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঐ স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত

হয়।

এই সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ে সংরক্ষিত মহিলা আসনের

এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা নির্বাহী অফিসার

আশরাফুল ইসলাম , মহিলা বিষয়ক কর্মকতা মোর্শদ আলী খান,

উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস,

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, জেলার

মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনোআরা বেগম, জেলা

মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দ্রৌপদী দেবী আগরওয়ালা সহ

বিভিন্ন (এনজিও) বেসরকারী প্রতিষ্ঠান , স্কুল কলেজের ছাত্রীবৃন্দ ও

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল

সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451