বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : “নারী-পুরুষ সমতায়

উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ

প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক

নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার নানা

কর্মসূচি গ্রহণ করা হয়।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও

মহিলা বিষয়ক অধিপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের

কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো: মোখলেসুর

রহমান সরকারের নের্তৃত্বে একটি শোভাযাত্রা বের হয়।

শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার জেলা

প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক-

শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ

নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা

আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী দিবস শুধু নারীদের জন্য

নয়। সম্মিলিত ভাবে সবারই। এই দিনে নারী-পুরুষের

সমমর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা এবং সব ধরনের বৈষম্য

নিরসন ও সক্ষমতার স্বীকৃতির দাবি জানানো হয়। কারণ

টেকসই ও স্থিতিশীল উন্নয়নের জন্য সব ক্ষেত্রে পুরুষের

পাশাপাশি নারীদের অংশ গ্রহণও সমভাবে গুরুত্বপূর্ণ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451