সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘনায় স্কুল ছাত্র নিহত: আহত-২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিয়ন ওরফে আপেল কুমার বর্মন নামে

নবম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অটোবাইক চালক গুরুতর আহত হয়ে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ-গাইবান্ধা পাকা সড়কে

উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অদুরে থেলথেলী বাজার নামক

স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আপেল সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া

ইউনিয়নের দক্ষিণ কেশলীডাঙ্গা গ্রামের সুজন চন্দ্র বর্মনের পুত্র ও বাজারপাড়া

কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সে অটোবাইকযোগে শিক্ষাঙ্গণ

থেকে বাড়ি যাবার সময় পৌঁছিলে এর বিপরীত দিক থেকে আসা একটি কাঁকড়া

(ট্র্যাক্টর) অটোবাইকটিকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই আপেল

কুমার নিহত ও অটোবাইক চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা অটোবাইক চালককে

উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন। কাঁকড়াটি

পার্শ্ববর্তী সাদা মিয়ার ইট ভাটার মাটি বহন কাজে ব্যবহৃত হচ্ছে জানিয়ে

থানার এসআই আব্দুল মোতালেব বলেন আহত অটোবাইক চালকের পরিচয় পাওয়া

যায়নি। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সারর্কেল) রবিউল ইসলাম ঘটনাস্থল

পরিদর্শন করেছেন।

করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451