বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

চরধরমপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পাতাকা বৈঠক অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ১৭০ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ সীমান্তে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায়

রাখার লক্ষে রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তে বিজিবি ও

বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১১টার সময়

চরধরমপুর সীমান্তের শূণ্য রেখায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে ১১সদস্যের

নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ৫৬ব্যাটায়িলনের অধিনায়ক লে. কর্ণেল হাসান মোরশেদ এবং

ভারতের ১৩সদস্যের নেতৃত্ব দেন মালদা ৮২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী রাজেস কুমার।

বৈঠকটি বেলা দেড়টার সময় শেষ হয়। বৈঠকে বাংলাদেশ গিলাবারি বিওপির বিপরীতে সিমান্ত

পিলার ২০১/৭-আর হতে ২০১/৯-আর এবং ভারতের পার্শ্বে সিমান্ত পিলার ২০১/-আর হতে ২০১/৮-আর

পর্যন্ত ১৫০মিটার সিসি ব্লকের বন্ধ থাকা কাজ আরম্ভ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও নারী ও শিশু পাচার রোধ, মাদকদ্রব্য-অস্ত্র পাচাররোধ, সীমান্তে যৌথ টহল ও শান্তিপূর্ণ

সহাবস্থানসহ দিপাক্ষিক ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ৫৬ব্যাটায়িলনের

অধিনায়ক লে. কর্ণেল হাসান মোরশেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451