বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এমপি লিটন হত্যা মামলায় কাদের খাঁনের পিএস শামসুজ্জোহা আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের

সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি (অবঃ)

কর্নেল ডা. আব্দুল কাদের খাঁনের ব্যক্তিগত সহকারী (পিএস) মো.

শামছুজ্জোহা সরকার ওরফে জোহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে

পুলিশ। গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ আটকের তথ্য

জানান।

উলেখ্য, কাদের খাঁন ও হত্যায় অংশ নেয়া ৪ কিলারের আদালতে দেয়া

স্বীকারোক্তি অনুযায়ী শামছুজ্জোহাকে গত সাতদিন ধরে নজরদারিতে রাখা

হয়। এরপর হত্যার ঘটনায় স¤পৃক্ততার প্রাথমিক প্রমাণ মেলায় রোববার

সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শামছুজ্জোহাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

আটক শামছুজ্জোহা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত

হলদিয়া গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা

বাজারে রড-সিমেন্টের ব্যবসাও রয়েছে শামছুজ্জোহার। ২০০৮ সালে সংসদ

সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক এমপি আব্দুল কাদের খাঁনের ব্যক্তিগত

সহকারী (পিএস) ছিল শামছুজ্জোহা।

এদিকে লিটন হত্যার সমন্বয়কারী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক

সহ-দপ্তর স¤পাদক চন্দন কুমার সরকার গত ১ বছর ধরে ৪ কিলারকে নিয়ে

শামছুজ্জোহার নলডাঙ্গা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত বৈঠক করতো। সেখান

থেকেও কিলারদের এমপি লিটনকে হত্যার জন্য বিভিন্ন পরামর্শ করা হতো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451