বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল : বেনজির আহমেদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৪৫১ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : র‌্যাবের মহাপরিচালক বেনজির

আহমেদ বলেছেন, আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে

উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বিশাল উন্নয়নের দক্ষ যজ্ঞ চলছে

বিদেশের বাঘা বাঘা উন্নয়ন বিশেষজ্ঞরা সেটিকে বলছেন

বাংলাদেশ ম্যাজিক।

গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সুইমিং পুল ও

জিমনেসিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত গোপালগঞ্জের সাবেক

দুই এমপি আক্তার উদ্দিন মিয়া ও এ্যাডভোকেট কাজী

আব্দুর রশিদ স্কুল দাবা এবং প্রয়াত ছাত্রলীগ নেতা শহিদুল

হক চুন্নু স্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী

অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি পরবর্তী প্রজন্ম তৈরি করতে

হবে। যারা জাতীয় ও আঞ্চলিক পরিপ্রেক্ষিতে নয়

আন্তর্জাতিক প্রেক্ষিতে প্রতিযোগিতা মুলক পরিবেশে

তারা নিজেদের পরিচালিত করতে পারবে। বাংলাদেশকে

সামনের দিকে ধরে রাখতে পারবে। ভালো মানুষ তৈরি করার

দ্বায়িত্ব রাষ্ট্রের, সমাজের, পরিবারের ও ব্যক্তির। এটা আমাদের

নৈতিক দায় বলেও মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জ সোশ্যাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের

সভাপতি কাজী হারুন-অর- রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক,

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক, পৌর মেয়র

কাজী লিয়াকত আলী লেকু, বাংলাদেশ সুইমিং

ফেডারেশনের সাধারন সম্পাদক এম বি সাইফ বি মোল্লা

প্রমূখ বক্তব্য রাখেন।

দাবা ও স্কুল বিতর্ক প্রতিযোগিতায় জেলার ২৭টি শিক্ষা

প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451