রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ১৫ মার্চেরর মধ্যে দ্বিতীয়  লান্ডিং স্টেশনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী তারানা হালিম”

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ২৯৯ বার পড়া হয়েছে

আতিকুল ইসলাম দিপু, কলাপাড়া প্রতিনিধি : 

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, দেশের যে কাজগুলো সরকারি প্রতিষ্ঠান করতে পারে, আমরা সেই কাজগুলো সরকারি প্রতিষ্ঠান দিয়ে করাতে চাই। সাবমেরিনে বাংলাদেশ যুক্ত হতে যে কর্মযজ্ঞ হয়েছে তা বিটিসিএল, বিএসসিসিএল ও টেসিশ যৌথভাবে করেছে।
টেসিশ আজ প্রথমবারের মতো একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। সরকারি প্রতিষ্ঠান লাভজনক হলে, সরকার লাভবান হয় জনগন সেবা পায়। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধান মন্ত্রী ১৫ মার্চের মধ্যে দ্বিতীয় ল্যান্ডিং স্টোশনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সেইভাবে সঞ্চালন লাইনের কাজ ঢাকা পর্যন্ত শতভাগ নিশ্চিত করেছি। ইতোমধ্যেই আমরা এ সঞ্চালন লাইন দু’বার পরীক্ষা করা হয়েছে। তা সঠিকভাবে কাজ করছে। ট্রান্সমিশন খরচ কম হওয়ায় বরিশাল, পটুয়াখালী, খুলনা ও ফরিদপুর এলাকায় স্বল্পমুল্যে ইন্টারনেট সেবা দেয়া যাবে। কুয়াকাটা গোড়াআমখোলা পাড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টোশনের হলরুমে বুধবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, এ্যাড. হোসনেয়ারা লুৎফা ডালিয়া এমপি,বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, টেসিশের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন, পটুয়াখালী জেলা প্রশাসক এএম শামীমুল হক, পটুয়াখালী পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদেকুর রহমান প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী তারানা হালিম কুয়াকাটায় সাবমেরিন ক্যাবেলের বীচ ম্যানহোল পরিদর্শন করেন। সন্ধ্যায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451