বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সুন্দরগঞ্জে নিহত পুলিশ সদস্যদের স্বরণে আলোচনা সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ২০৯ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি::

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিহত ৪

পুলিশ সদস্য স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উক্ত তদন্ত কেন্দ্র পুলিশের আয়োজনে ইনচার্জ তাজুল

ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-

জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ পিপিএম। বিশেষ অতিথি ছিলেন-

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ধসঢ়; আলফারুক, উপজেলা নির্বাহী অফিসার

এসএম গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান। থানার

নিরস্ত্রুর পুলিশ পরিদর্শক- আবু হায়দার আশরাফুজ্জামান আরিফের সঞ্চালনায়

অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বামনডাঙ্গা ইউপি

চেয়ারম্যান- নাজমুল হুদা, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি- সমেস উদ্দিন

বাবু, আমিনুল ইসলাম প্রমুখ।

এর আগে নবাবগত পুলিশ সুপারকে উক্ত তদন্ত কেন্দ্রের পুলিশ, বামনডাঙ্গা ও

সোনারায় ইউনিয়ন পুলিশিং কমিটির পক্ষ থেকে ফুলে তোড়া দিয়ে পৃথক পৃথক

ভাবে স্বাগত জানানো হয়। এরপর নিহত পুলিশ সদস্য তোজাম্মেল হোসেন, বাবুল

মিয়া, হয়রত আলী ও নাজিম উদ্দিন স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জালী অর্পন করেন। এছাড়া,

নিহত ৪ পুলিশ সদস্যের স্ত্রী আফরোজা বেগম, জোসনা বেগম, লায়লা বেগম ও

ফিরোজা বেগমকে গাইবান্ধা পুলিশের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করে তাদের

পারিবারিক অবস্থার খোঁজ খবর নেন নবাগত পুলিশ সুপার।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াত নেতা দেলয়ার হোসেন সাঈদীর

ফাঁসির রায় ঘোষনার পর জামায়াত-শিবির নারকীয় তা-ব চালিয়ে বামনডাঙ্গা

পুলিশ তদন্ত কেন্দ্রের উক্ত ৪ পুলিশ সদস্যকে নৃসংশভাবে হত্যা করে। এই হত্যাজ্ঞের চার

পূর্ণর হয়েছে (২৮ ফেব্রুয়ারী/২০১৭)।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451