বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সোনারগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ পাওনা টাকা

চাইতে গিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট এলাকায়

গতকাল মঙ্গলবার এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা

চালিয়েছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় একটি লিখিত

অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে ওই ব্যবসায়ী উল্লেখ করেছেন, উপজেলার সাদীপুর

ইউনিয়নের নানাখী দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে

ব্যবসায়ী জামাল হোসেন একই গ্রামের চাঁন মিয়ার ছেলে হোসেন

আলীকে পঞ্চাশ হাজার টাকা ধার দেন। গতকাল দুপুরে ব্যবসায়ী জামাল

হোসেন তার পাওনা টাকা হোসেন আলীর কাছে চাইতে গেলে তাদের দুজনের

মধ্যে বাক বিতন্ডতা হয়। এর জের ধরে হোসেন আলী, শরাফত আলী, মঞ্জুর আলী,

জয়নাল আবেদীন, নাসির উদ্দিন সহ ৮/১০ জনের এক দল সঙ্গবদ্ধ সন্ত্রাসী

বাহিনী রামদা, ছোরা, লোহার রড় ও হকিস্টিক সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে

হামলা চালিয়ে ব্যবসায়ী জামাল হোসেন এর উপর হামলা চালিয়ে তাকে

কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। মারাত্মক আহত অবস্থায়

তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে

এলাকাবাসী। তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত সেবার

জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পঞ্চমীঘাট এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ব্যবসায়ী জামাল হোসেন

পঞ্চমীঘাট বাজার থেকে রিক্সাযোগে অলিপুরার বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা

হলে হোসেন আলী, মঞ্জুর আলীর নেতৃত্বে কয়েকজন লোক আতর্কিতভাবে

হামলা চালিয়ে তার মাথায় ও শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার চেষ্টা

চালায়। তার আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা

তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে আলাপকালে

ব্যবসায়ী জামাল হোসেন বলেন, পাওনা টাকা চাওয়ার পর সন্ত্রাসী হোসেন

আলী ও মঞ্জুর আলী আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।

এদিকে হোসেন আলী ও মঞ্জুর আলীর সাথে যোগাযোগ করা হলে তাদের

বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন তারা।

সোনারগাঁও থানার (ওসি) মঞ্জুর কাদের বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে আহত

করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে

পুলিশ পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান

চালাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451