মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা : ৫ জনের ফাঁসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ১ জনকে খালাস দেয়া হয়েছে।আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জেএমবি মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী  ওই জঙ্গি সংগঠনের সদস‌্য ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, সাখাওয়াত হোসেন এবং আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব। তাদের মধ্যে আহসান উল্লাহ আনসারী পলাতক রয়েছেন।হত‌্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আবু সাঈদকে বিচারক খালাস দিয়েছেন।এ মামলার অন্য ২ আসামি নজরুল ইসলাম ও সাদ্দাম হোসেন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তাদেরকে বিচার থেকে অব্যাহতি দেয়া হয়। বাকি ৬ জনে বিচার কাজ শুরু হয়।সরকারপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক জানান, মামলায় ৬০ কর্মদিবসে ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। একই সঙ্গে আসামিদের পক্ষে একজন সাফাই সাক্ষ্য দেন। ২০ ফেব্রুয়ারি এই মামলার যুক্তিতর্ক শেষ হয়।২০১৫ সালের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার নাছনিয়া বিল আলুটারী এলাকায় তার কোয়েল ঘাষের খামার বাড়িতে যাওয়ার পথে তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বাদি হয়ে  একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মন্ত্রীসহ ৮ জনের নামে চার্জশীট দাখিল করে। মামলার অন্য আসামিরা হলেন- ইসহাক আলী, লিটন মিয়া, আবু সাইদ, সাখাওয়াত হোসেন, আহসান উল্লাহ, সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম। আসামিদের মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। ১ জন পলাতক রয়েছেন ও ২ জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451