বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১৩ বার পড়া হয়েছে

 

 

রামগঞ্জ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মনসা উচ্চ বিদ্যালয়ের প্রধান

শিক্ষক মো: হারুনুর রশিদ সভাপতি বকুল আহম্মদের

বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক পদে

নিয়োগে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

সৃষ্ট ঘটনায় মনসা উচ্চ বিদ্যালয় ছাত্র-অভিভাবক,শিক্ষকসহ

এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও

সভাপতি বকুল আহম্মদের অপসারন দাবীও করছে ওই এলাকার

সচেতন মহল।

জানাযায়, প্রধান শিক্ষক হারুনুর রশিদ সহকারী শিক্ষক পদে

ওমর ফারুক নামে এক প্রার্থীর কাছ থেকে মোটা অংকের

টাকা হাতিয়ে নিয়ে গোপনে ২টি পত্রিকায় বিঞ্জাপন

দেয়। গত ১১ই ফেব্রুয়ারী লিখিত ও মৌখিক পরীক্ষায়

প্রার্থী কামরুজ্জামান ৭০ নাম্বার পরীক্ষায় ৪২,ওমর ফারুক

২৮,আব্দুল আজিম ২৬, ফরাদ বিএসসি ১৩ নাম্বার

পেয়েছে। গত শুক্রবার নিয়োগ বোর্ড বিধি লংঙ্গন করে ওমর

ফারুককে নিয়োগে সিদ্ধান্ত নিলে ওই প্রতিষ্ঠানের ছাত্র-

অভিভাবকসহ সহকারী শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করেন।

প্রধান শিক্ষক হারুনুর রশিদ জানান নিয়োগ বোর্ড

দ্বিতীয় প্রার্থীকে নিয়োগ দানে বিধান রয়েছে।

নিয়োগ কর্তারা কাহাকে নিয়োগ দিবে এমন সিদ্ধান্ত

এখনও নিতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন জানান

বিধিমোতাবেক কামরুজ্জামান নামক প্রার্থীকে

নিয়োগ দানে আদেশ দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবু ইউসুফ জানান

বিধিমোতাবেক নিয়োগ হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451