বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিয়ন্ত্রণে কাঁচপুরে পোশাক কারখানার আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকালে ওই ভবনে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের কর্মকর্তা মাসুদুর রহমান আকন্দ জানান, সকাল ৮টার দিকে সিনহা ওপেক্স গ্রুপ ভবনের ১২ তলায় আগুন লাগে। খবর পেয়ে আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মাসুদুর রহমান আকন্দ জানান, আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের তিনটি, নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুটি ও আদমজীর একটি অগ্নিনির্বাপণ ইউনিট কাজ করেছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে মাসুদুর রহমান জানান, সিনহা ওপেক্স গ্রুপ ভবনের ১২ তলাটিতে সুইং সেকশন অবস্থিত। সেখানে কোনো যন্ত্রের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তবে সিনহা ওপেক্স গ্রুপের কেউই অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য করেননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451