মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুরঞ্জিতের আসনে মনোনয়ন পেলেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আসনে (সুনামগঞ্জ-২ উপনির্বাচন) আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেলেন আঞ্জুম সুলতানা সিমা। এছাড়া নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে মনোয়ন পেয়েছেন আব্দুল মতিন ভুঁইয়া।রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মনোনীতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  গেলো ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। তার মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসন শূন্য হলে, ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।  মেয়াদ শেষ হওয়ায় কুমিল্লা সিটি করপোরেশনের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করা হয়।এছাড়া নরসিংদী জেলাপরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান ইন্তেকাল করায়, সেখানে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451