শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে র‌্যালি- আলোচনা সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ ঃ

‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি’ এই প্রতিবাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে

প্রাণিসম্পদ সেবা সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে

রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের

হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে

আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত

কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী

অফিসার কল্যাণ চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি

কর্মকর্তা আমিনুজ্জামান, মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, উপজেলা আওয়ামী

লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, সফল খামারী জুলফিকার আলী,

সোনাদ্দি আলী প্রমূখ। ২৩ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া প্রাণিসম্পদ সপ্তাহ

উপলক্ষে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ ও ডিম বিতরণসহ বিভিন্ন

কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451