রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

 

আজ রোববার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক আবদুর রহিম বক্স দুদু গতকাল শনিবার যশোর এই ধর্মঘটের ঘোষণা দেন।

আমাদের খুলনা প্রতিনিধি মুহাম্মদ আবু তৈয়ব জানান, সকাল ৬টা থেকে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস-ট্রাক, পিকআপ, মিনিবাস চলাচল করেনি। ঢাকা-খুলনাসহ সব রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। একইভাবে খালিশপুর তেল ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসা সব ট্যাঙ্কলরি এই ধর্মঘটে অংশ নিয়েছে। ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই বিভাগে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে।

ধর্মঘটের বিষয়ে পরিবহন শ্রমিক নেতা আবদুর রহিম বক্স দুদু জানান, তাঁরা পাঁচজন নিহত হওয়ার মামলার অধিকতর তদন্ত চান। এই দাবি আর যাবজ্জীবন সাজা দেওয়ার প্রতিবাদে তাঁদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট। দাবি মানা না হলে খুব দ্রুতই সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে চুয়াডাঙ্গায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম জনদুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, বাসচালক জামির হোসেনের বিষয়ে আজ রোববার ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা হতে পারে।

যশোরের স্টাফ করেসপনডেন্ট সাইফুল ইসলাম সজল জানান,  ধর্মঘটে যশোরের ১৮টি রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে ধর্মঘট কর্মসূচি ঘোষণা হওয়ায় আজ সকালে অনেক যাত্রী টার্মিনালগুলোতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের অনেকেই ধর্মঘটের  কথা জানতেন না। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে এ ধরনের আন্দোলনের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী জানান, জেলার ১৪টি রুটের সবকটিতে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। স্থানীয় রুট ছাড়াও দূরপাল্লার গাড়ি চলাচল না করায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীরাও পড়েছেন বিপাকে।

২০১১ সালের ১৩ আগস্ট  মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় ‘চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের’ বাসচালক জামির হোসেনকে গত বুধবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। আর এই রায়ের প্রতিবাদে বুধবারই চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন।

বাসচালক জামির হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া  গ্রামে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451