বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিরামপুরের ২৫ নারী ফিরে এলো আলোর পথে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১৩ বার পড়া হয়েছে

 

 

“মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন ” -এই স্লোগানকে

আঁকড়ে ধরে দিনাজপুরের বিরামপুরে ভয়ংকরী মাদক ব্যাবসা ছেড়ে

সুন্দর জীবনের পথে ফিরে এলো ২৫ জন নারী মাদক ব্যাবসায়ী।

দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হামিদুল আলমের

উদ্দোগে বিরামপুর মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থা এবং

পৌরসভার ২নং ওয়ার্ড মাদক প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থা’র

সহযোগীতায় যারা মাদক ব্যাবসা ছেড়ে ভাল পথে ফিরে আসার

জন্য দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়েছেন তন্মধ্যে ২৫ জন নারীকে বাছাই করে

তাদেরকে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ প্রদান করা হয়।

কারিগরি সহায়তা দিয়ে বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায়

সমিতির কার্যালয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে, ওয়ার্ল্ড ভিশন

বাংলাদেশ- বিরামপুর এডিপি।

সফল ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে শনিবার (২৫ ফেব্রুয়ারী)

দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে আয়োজিত এক বিশাল

কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যান্যদের সাথে এই ২৫ জন

নারীর নামে সেলাই মেশিন প্রদান করা হয়। পরবর্তীতে সেগুলো

নিজ নিজ থানায় পৌছে দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হবে।

এ বিষয়ে বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর

রহমান জানান, এসপি স্যারের উদ্দোগে নেয়া এ ব্যাবস্থাপনায় যদি

কেউ স্বেচ্ছায় মাদক ব্যাবসা ছেড়ে সুন্দর জীবনে ফিরে আসতে

চাই, তবে পুলিশই তাকে সহযোগীতা করবে। এমনকি তার

কর্মসংস্থানের লক্ষে সার্বিকভাবে সহযোগীতারও আশ্বাস দেন

তিনি।

 

 

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451