বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাজীগঞ্জে নিজ বাসা থেকে পরাজিত মেয়র প্রার্থী ফারুক চৌধুরীর গলিত লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫৭ বার পড়া হয়েছে

মোঃ শরীফ হোসেন ,চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ওমর ফারুক চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররার নিজ বাড়ি থেকে ফারুকের লাশ উদ্ধার হয়। তিনি ওই এলাকার চৌধুরী বাড়ির মৃত অহিদুল হায়দার চৌধুরীর মেজো ছেলে। ফারুক চিরকুমার ছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা মোজাদ্দেদীয়া দরবার শরীফের ঠিক পশ্চিম পাশে দো’তলা ভবনে একাই থাকতেন ফারুক চৌধুরী। নিচতলার একটি রুমের খাটের উপর থ্রি-কোয়াটার প্যান্ট পরাবস্থায় ফারুকের লাশ পড়েছিলো।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে লোকটি চার-পাঁচদিন আগে নিহত হয়েছেন। তবে প্রাথমিক তদন্তে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451