বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজদিখানে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৩২ বার পড়া হয়েছে

 

মুন্সিগঞ্জ সংবাদ দাতা:সিরাজদিখানের আকবর নগরে পুলিশের যৌথ অভিযানে ১২ শত দেশীয় অস্ত্র (টেটা), বেশ কিছু নকল সীল ও নকল ষ্ট্যাম্প উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখানের আকবর নগর এলাকায় সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান কালে এগুলো উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩দিন যাবৎ সিরাজদিখানের আকবর নগর ও ফতুল্লা থানার আকবর নগর এলাকায় উত্তেজনা চলছে। গত মঙ্গলবার ফতুল্লা থানার বক্তাবলী এলাকার ছামেদ হাজী ৫/৭ শত

লোক নিয়ে আকবর নগরে হামলা চালায়, ফতুল্লা থানাধিন আকবর নগরে ১টি বাড়ি ও সিরাজদিখান থানার ১টি বাড়ি আগুন দিয়ে জালিয়ে দেয়। ছামেদ হাজীর সাথে সিরাজদিখানের আলী হোসেন ও ফিরোজ মেম্বারের সাথে দুই পক্ষের সংঘর্ষে বেশ ক’জন টেটা বিদ্ধসহ আহত হয়।


এরই সুবাদে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার ও নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে সিরাজদিখান থানা পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযান চালাই। আমরা ১২ শত টেটা, নকল সীল ও ষ্ট্যাম্প উদ্ধার করি এবং ফতুল্লা থানার পুলিশ তাদের সীমানায় অভিযান চালিয়ে তারাও বেশ কিছু উদ্ধার করে। আমাদের অভিযান অব্যাহত আছে। পুলিশ টহলে রয়েছে। এ ঘটনায় জরিতদের আটক করে আইনের আওতায় আনা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451