বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবে নতুন নির্বাচন কমিশন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আগামীকাল বৃহস্পতিবার টুঙ্গিপাড়া যাচ্ছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচ কমিশনার কাল সকাল ৭টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।

সদ্য বিদায়ী নির্বাচন কমিশনার আবদুল মোবারক এককভাবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি শপথ নিয়েই কর্মস্থলে যোগ দেয় নতুন কমিশন।

পরের দিন নির্বাচন কমিশনাররা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে কাজ শুরু করেন। একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতিও শ্রদ্ধা জানায় বর্তমান কমিশন।

 

 

বাসস/


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451