শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

এমপি হতেই লিটনকে খুন করেন কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  সাবেক এমপি আবদুল কাদের খান সাংসদ লিটন খুনের মূল পরিকল্পনাকারী। তার ইচ্ছা ছিল লিটনকে যদি সরিয়ে দেয়া যায়, তাহলে তার পথ পরিস্কার হবে।পরবর্তীতে সহজেই এমপি হতে পারবেন কাদের। জানালেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি।  এসময় সিএমপি কমিশনার ইকবাল বাহারও তার সঙ্গে ছিলেন।আইজিপি বলেন, বিন্দুমাত্র সন্দেহ নেই, আমরা যাদের শনাক্ত করেছি তারাই লিটনকে খুন করেছে এবং খুনের পরিকল্পনা করেছে।গেলো ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় লিটনকে।এসময় আইজিপি আরো বলেন, মাহমুদা খান মিতু হত্যার মূল পরিকল্পনাকারী মুসাকে আমরা খুঁজছি। তাকে ধরতে পারলে হত্যার অনেক রহস্য উৎঘাটন হবে। বাবুল আক্তারের ভূমিকাটাও পরিষ্কার হবে। চেষ্টা করবো নিদিষ্ট সময় পর্যন্ত  যদি মুসাকে পাওয়া না যায় তাহলে মুসাকে বাদ দিয়ে অথবা অনুপস্থিত দেখিয়ে  মিতু হত্যার চার্জশিট দেয়া হবে । তিনি বলেন, বাবুল আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তার করার মতো কোনো অভিযোগ পুলিশের কাছে নেই । যদি গ্রেপ্তার করার মতো অভিযোগ পাওয়া যায়, তাহলে বাবুলকে গ্রেপ্তার করা হবে।

 

 

আর/

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451