রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দিনাজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪২৯ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-

যথাযোগ্য মর্যাদার সহিত সারা দেশের ন্যায় দিনাজপুরে অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এর পর পুষ্পার্ঘ্য অর্পন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এর পর পরই দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার হামিদুল আলম শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

পরে পৌর পরিষদের পক্ষে পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, বিএমএ, সাচিব, দিনাজপুর শিক্ষা বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শহীদ মিনার প্রাঙ্গন রাতেই হাজারো নারী-পুরুষের পদচারনায় মুখোরিত হয়ে উঠে। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি।

দিনাজপুর সদর কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোর কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে, একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গর্বের বেদি শহীদ মিনারে, প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দের পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে দিবসটি’র সুচনা হয়।

জেলার বিভিন্ন উপজেলাগুলোতে সরেজমিনে গিয়ে দেখা স্কুল-কলেজ, এনজিও প্রতিষ্ঠান, সেচ্ছা সেবী সংঘঠন সহ সর্বস্তরের মানুষের দৃষ্টি-নন্দন র্যালির চিত্র। এ র্যালিগুলো প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মহান আন্তঃর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংক প্রতিযোগিতারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451