মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে একুশের প্রথম প্রহরে জনতার ঢল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৭৫ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :

মহান শহীদ দিবস একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে হাজারো জনতার ঢল নামে। মঙ্গলবার (২১

ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে জেলা শহর মাইজদী জজ কোর্ট

সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে রাজনৈতিক,

সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, আইনজীবী, প্রশাসনিক

কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের লোকজন এসময় উপস্থিত হয়। প্রথমে

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে

জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা

আওয়ামীলীগ ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর

পক্ষে জেলা আওয়ামীলীগের নেতারা, জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার

(এসপি) ইলিয়াছ শরীফ। এরপর নোয়াখালী প্রেসক্লাবের পক্ষে মেসবাহ উল হক

মিঠু, সামছুল হাসান মীরন, ফুয়াদ হোসেন, জেলা বিএনপির সভাপতি

এডভোকেট আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো’র

নেতৃত্বে জেলা বিএনপি’র নেতাকর্মীরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাসদ,

জাসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন

শ্রেণী-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পন করেন। এসময় আরো পুষ্পমাল্য অর্পন

করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে, স্থানীয় সরকার

বিভাগের উপ-পরিচালক ড. মাহে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এম

এনামুল করিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন

শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম,

আওয়ামীলীগ নেতা আবু তাহের, আবদুল মমিন বিএসসি, মিঞা মো.

শাহজাহান, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী এবিএম

শাহাজাহান শাহীন, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ,

সাংবাদিক আবু নাছের মঞ্জু, ফয়জুল ইসলাম জাহান, এম.এ আয়াত উল্যা,

জুয়েল রানা লিটন, বোরহান উদ্দিন সবুজ প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451